হরতাল সফল করায় সিলেটবাসীর প্রতি যুবদলের কৃতজ্ঞতা
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশী হেফাজতে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে যুবদল আহুত বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। সিলেটের ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক, জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তারা।
বুধবার (১ নভেম্বর) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগে দেশে বিএনপি আহুত সর্বাত্মক অবরোধ চলছে। এরই মধ্যে মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমায় যুবদল নেতা জিলু আহমদ দিলুকে পুলিশী হেফাজতে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে যুবদলের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়। বুধবার সকাল থেকে দিনভর দোকান পাট বন্ধ রেখে সিলেটের ব্যবসায়ী সমাজ এবং যানবাহন বন্ধ রেখে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ভাইয়েরা আমাদের কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিলেটবাসী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed