Main Menu

মোটর সাইকেল দূর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থী মোটর সাইকেল দূর্ঘটনায় মারা গেছেন। তিনি রসায়ন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বুধবার (১লা নভেম্বর) ভোররাত ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।তিনি জানান, ‘ভোররাত ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি এক্সিডেন্ট করেছেন। তিনি মোটরসাইকেল যোগে কোথাও যাচ্ছিলন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’

রাকিবুল হাসান সিফাত বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেল কলোনি এলাকার ফজলুল হক আকন্দের সন্তান।

 

Share





Related News

Comments are Closed