গোলাপগঞ্জে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে প্রবাসী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার গুরুতর আহত অবস্থায় আজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান তিনি।
নিহত আজব আলী ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজব আলী দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ২০ দিন আগে তিনি দেশে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ হতে একটি সিএনজি অটোরিকশা ভাদেশ্বর যাওয়ার পথে আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাতে থাকা আজব আলী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজব আলীর মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম ছাদ।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed