চুড়ান্ত লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে: এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশবাসী আওয়ামীলীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমেছে। বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন জন সম্পৃক্ততা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন জনগনের উপর ম্যাসাকার চালানোর পরিকল্পনা করছে। ফ্যাসিবাদের সময় শেষ হয়ে এসেছে। তাই সবাইকে মুক্তির চুড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মুক্তিকামী জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সরকার পতনের এক দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি কুনু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, সসহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিএনপি নেতা সাব্বির আহমদ,তানভীর আহমদ, এনাম উদ্দিন শামিম, আব্দুল বাছিত, কবির আহমদ, দেলওয়ার হোসেন, সুমন আহমদ, হোসেন আহমদ হুসু, রাজন, দুদু, হাজি নজমুল হক, ময়নুল হক, হাজি রমজান আলি ,দকরুল ইসলাম ,আবু মুহাইমিন, সাহাদাত হুসেন, হারুনুর রসিদ (কাজল), হরিছ মিয়া, আব্দুল জব্বার (মড়াই), দুলন আহমদ প্রমুখ।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed