Main Menu

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশ মিয়ানমার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সোমবার (২৩ অক্টোবর) সকালে এই ভূমিকম্প আঘাত আনে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এনসিএস জানায়, সোমবার বাংলাদেশ সময় সকাল সাতটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ৯০ কিলোমিটার। দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে।

এর আগেরদিন রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

Share





Related News

Comments are Closed