কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ লাছুখাল এলাকায় পথচারী অজ্ঞাত মহিলাকে ট্রাক চাপা দেয়। তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত অজ্ঞাত মহিলা ভবঘুরে ছিলেন বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, ভবঘুরে নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed