দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিবাদ সভা বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১৮ অক্টোবর বুধবার বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
গণতন্ত্র ও মানবাধিকারের জিকির তোলে মার্কিন সামাজ্যবাদীরা শান্তিময় বিশ্বকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণাম সবাইকে ভোগ করতে হবে। ইসরায়েলির বর্বরতা থেকে হাসপাতাল, গণমাধ্যম, মসজিদ, গীজা কিছুই রেহাই পাচ্ছে না। মাসুম শিশু, বয়স্ক নর-নারীদের অসহায়ত্বের চিত্রগুলো সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে যে ভাবে ফুটে উঠছে তা শান্তি প্রিয় বিশ্ববাসীকে খুব ব্যাথিত করছে। এর ধরনের হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার লক্ষ্যেই এ প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভাকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ইসলামী জনগণ সহ সংশ্লিষক সকলকে প্রতিবাদ সভায় যথাসময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed