গাজায় ইসরাইলি হামলায় নিহত ২২০০ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ দিন ধরে চলা ইসরাইলি বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৭২৪ জনই শিশু। নির্বিচার এসব হামলায় ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া একদিনেই আহত হয়েছেন ১ হাজার মানুষ।
এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত সপ্তাহের শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী।
যদিও তারা দাবি করেছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে হামলায় সবচেয়ে বেশি হতাহত হচ্ছেন সাধারণ মানুষ।
এদিকে, অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এর অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে তারা। সম্ভাব্য স্থল অভিযানের আগে, গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। তাদের এমন নির্দেশনার পর কয়েক লাখ মানুষ সরে গেলেও, বেশিরভাগ ফিলিস্তিনি এখনো তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed