সিলেটে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল, নির্দলীয় তদারকির অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক ব্যবস্হা প্রবর্তনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ১৩ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় সিলেট রেজিষ্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এড, হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, ১৩ অক্টোবর শুক্রবার পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য জোটের সর্বস্তরের নেতাকর্মী ও গণতান্ত্রিক চিন্তাধারা মানুষের প্রতি আহ্বান জানান।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed