জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে ফলাফল জানতে পারবেন। এ জন্য মেসেজে অপশনে গিয়ে nuh3Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও জানা যাবে ফলাফল।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় ৮৮০ কলেজ থেকে তিন লাখ ৩৫ হাজার ৪২১ পরীক্ষার্থী ৩২৪টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed