সিলেটে ২টি দোকানে চুরি, মোবাইল ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট মিলেনিয়াম মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ২১মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের ভেতরে মার্কেটের দুটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরেরা দোকানের তালা খুলে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা আবার দোকানের সাটারে নতুন করে তালা দিয়ে যায়।
জানা যায়, সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবি হাট ও সেল টেক ফোনের দোকানে সোমবার সকালে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র পনের মিনিটের মধ্যেই চোরেরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ এক দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর দোকানে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ডিবির টিম রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed