হবিগঞ্জে ট্রাক চাপায় তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।
রবিবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।
জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুল হাসান নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় রাকিবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed