হবিগঞ্জে বালুবোঝাই ট্রাক থেকে ভারতীয় ফুসকা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ফুসকা জব্দ করেছে ৫৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ডাম্প ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। পরে এসব আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ফুসকা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতি সুরক্ষা এবং সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed