Main Menu

হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার বাদশা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর উপজেলার বাদশা গেইট এলাকায় ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক জাহির মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code