সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশ রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠে সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
উক্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর বিএনপি ও নগরীর সকল ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed