সারাদেশে ১০ সহস্রাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সারাদেশে ১০ হাজার ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটির একজন এবং ঢাকা সিটির বাইরের তিনজন।
এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৬৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৮৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। মারা গেছেন ৮৭৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৫৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ২৮৯ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
Related News
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুরRead More
সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যুRead More



Comments are Closed