Main Menu

সিলেটে ১২-দলীয় জোটের সমাবেশ ও মিছিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগও সরকার পতনের একদফা দাবিতে ১২ দলীয় জোট সিলেট মহানগর সমাবেশ ও মিছিল করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ১২ দলীয় জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ১২ দলীয় জোটের সমন্বয়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

Manual4 Ad Code

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মুসলীম লীগের সহ সভাপতি আবুল হোসেন সরকার, বাংলাদেশ কল্যাণ পার্টির সিলেট জেলা সভাপতি ফয়জল বারী, এনডিপির সিলেট জেলা সভাপতি আহমেদ শফি, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জাপা নেতা আব্দুল কাইয়ুম ।

Manual7 Ad Code

জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম ওমহানগর সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশিদ আহমদ, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক রেজাউল হক, জমিয়ত নেতা হাফিজ মাহমুদুল হাসান বড়বন্দী, খায়রুজ্জামান, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা মোজাম্মিল হোসেন, ইছহাক হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, আজ বাংলার জনতার একটাই দাবী শেখ হাসিনার পদত্যাগ। সারা দেশের মানুষ আজ এ সরকারের পতন চায়। বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণ। জনমনে নাভিশ্বাস। সর্বক্ষেত্রে দুর্নীতি চুড়ান্ত পর্যায়ে পৌছেছে। দেশের এই নাজুক পরিস্থিতিতে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের অংশ গ্রহণ ছাড়া ফ্যাসিস্ট এ সরকারকে হটানো যাবে না। বক্তারা ক্ষমতাসীন আওয়ামী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহবান জানান।

Manual1 Ad Code

সমাবেশ শেষে ১২ দলীয় জোট সিলেট মহানগর নগরীতে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code