২১ সেপ্টেম্বর রোডমার্চ সফলে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: ২১ সেপ্টেম্বর ভৈরব টু সিলেট রোড মার্চ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রনি ভুমিকা পালন করতে হবে। ভোটের অধিকার ফিরে পেতে ১ দফা দাবি আদায় করে দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত ও দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাতে হবে। এজন্য যেকোনো ত্যাগ স্বীকার ও পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
২১ সেপ্টেম্বরের রোড মার্চ সফল করতে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান একথাগুলো বলেন।
সভায় সভাপতিত্বে করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগ সাংগঠনিক টিমের দল নেতা ডাঃ জাহিদুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুয়েল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাসিম জাকারিয়া,সৈয়দ আমীর আলী, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক মামনুন চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ জুয়েল, যুগ্ম সম্পাদক আবুল কাসেম দুলু প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed