সিলেটে এক সাথে চার সন্তানের জন্ম দিলেন মমতা দেবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক নারী।
মমতা দেবী (২৭) নামের ওই নারী সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দু’জন ছেলে ও দু’জন মেয়ে। মমতা দেবীর পাঁচ বছরের আরও এক মেয়ে রয়েছে। তার স্বামী সত্তরঞ্জন দেব নাথ একজন চাকরিজীবী। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশি মমতা দেবী।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মমতা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চার সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। নবজাতকদের হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের ইনকিউবিটরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।
এর আগে গত বছরের ২২ নভেম্বর ওসমানী হাসপাতালে মৌলভীবাজারের রাজনগরের লিপি রানী নামে আরেক নারী চার সন্তানের জন্ম দেন। তার সন্তানদের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে ছিল।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed