কমলগঞ্জে প্রাইভেট কারসহ ভারতীয় নাসির বিড়ি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়ি পাচারকালে প্রাইভেট কারসহ বিড়ি আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টায় উপজেলার পতনউষার ইউনিয়নের শরিষতলা এলাকার শমশেরনগর-কুলাউড়া রাস্তা থেকে গাড়ীসহ বিড়ি জব্ধ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম আকনজির নির্দেশনায় এসআই কাশী শর্মা ও টিএসআই দীপক রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শরিষতলা এলাকা থেকে এক লক্ষ ৩৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকার গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০)সহ অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক কালাম বক্স কামাল(৩০)সহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জব্দকৃত নাসির বিড়ির মুল্য এক লক্ষ ৩৮ হাজার এবং ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকারের মুল্য দুই লক্ষ টাকাসহ তিন লক্ষ ৩৮ হাজার টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed