১৫ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা গণমাধ্যমকে জানান, সারাদেশে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে রাজধানী ঢাকায় এ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
প্রসঙ্গত, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও তার শরিকদলগুলো। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশসহ নানামুখী কর্মসূচি পালন করেছে তারা।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করে বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed