ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৯৩
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৩ জন।
রোববার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৯৪ ও ঢাকার বাইরে এক হাজার ৯৯৯ জন। একই সময়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন ঢাকার ও ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৭ হাজার ৫৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮১ হাজার ২৬৯ জন ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮১ জন।
Related News
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৪২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed