Main Menu

নিত্যপণ্যের নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সমাবেশ আজ

বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সম্প্রতি স্থগিত হওয়া ৭৮২টি দুর্নীতির মামলা স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত নিষ্পত্তি, ঋণ খেলাপীদের ঋণ সিডিউল প্রক্রিয়া রহিত করে দুর্নীতি, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার দাবীতে ১১ সেপ্টেম্বর, সোমবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টের গণজমায়েত সফল করার লক্ষ্যে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুনুর রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, আব্দুল মোতাওয়ালী ফলিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় নেতা আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, আফছারুজ্জামান আফছর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা গণমাধ্যমে প্রকাশিত ১ লাখ টাকার নিচে ৪৭ হাজার ৮৯৮টি কৃষকের উপর মামলা চলমান, অথচ ১ কোটি টাকা তৎউর্ধ্বে শত কোটি থেকে হাজার কোটি টাকা পাচার ও ৭৮২টি দুর্নীতির মামলা স্থগিত। দেশবাসীর প্রশ্ন এই সরকার জনবান্ধব না জনবিরোধী? বক্তারা ১১ সেপ্টেম্বর রোববারের নির্দলীয় গণজমায়েত সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আকুল আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed