সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যু, শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর গর্ভধারীনি মা ও মরহুম ডাক্তার মাসুক উদ্দিন চৌধুরীর মেয়ে রোকেয়া হেনা আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ রোববার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও ক্লাব নেতৃবৃন্দ।
রোববার (১০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন সাংবাদিক হাসিনা বেগম চৌধুরীর মা একজন সৎ, পরপোকারি ও রত্নগর্ভা নারী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল ও ক্লাব নেতৃবৃন্দ মরহুমা রোকেয়া হেনার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed