কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সংকীর্ত্তন ও সম্প্রীতি সমাবেশের শুভ উদ্ধোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়ক ধীরেন্দ্র কুমার ধরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিরঞ্জন দেব ও সঞ্জয় কান্তি দেব এর অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বুধবার বেলা ২টায় বিষ্ণুপুর রাধাগোবিন্দ প্রাঙ্গণে গীতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপ্রাংশু পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবেরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, আমেরিকা প্রবাসী সুব্রত পাল, ভগবত পাঠক অসীম শর্ম্মা, ডা: শ্যামসুন্দর গোস্বামী, মন্দির কমিটির সভাপতি অনুকুল মালাকার প্রমুখ।
এছাড়া পাত্রখোলা চা বাগান, মুন্সীবাজার, পতনঊষার, মাধবপুর, আলীনগরসহ বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed