ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন বাসযাত্রী।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮)। চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এতে তিনজন নিহত ও প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed