সাইফুর রহমানের কবরে সিলেট বিএনপির শ্রদ্ধা নিবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তারা মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বারমর্দনে এই কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কোহিনূর আহমদ, এড আবু তাহের, রিপল আহমদ, আবুল কাশেম প্রমুখ
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed