Main Menu

হবিগঞ্জের বিএনপি নেতা গউসকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিজভীর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউসকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘তুলে নেওয়ার’ অভিযোগ করেছেন দলটি।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জি কে গউসকে রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে জি কে গউসকে ডিবি তুলে নিয়ে গেছে। তবে ডিবি কিছু স্বীকার করছে না।’

রিজভী আরও বলেন, হবিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ হামলা করে আবার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। সে মামলায় গউসকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

জি কে গউছকে আটকের বিষয়ে ডিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের লালবাগ বিভাগের একটি দল গউছকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ উঠে। সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭ শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করে।

Share





Related News

Comments are Closed