ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশগামী বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট ভিসা নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা জানান।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে ৪ দিন।
তিনি বলেন, যারা হজ করতে যাবেন অথবা ওমরাহ করতে যাবেন কিংবা বেড়াতে যাবেন- তারা যদি আরও লোক সঙ্গেও নিয়ে যান, যারা অন্য জায়গায় বেড়াতে যাবেন কিন্তু সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে ওখানে থাকার ব্যবস্থা করতে উনারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।
তবে ট্রানজিটে গিয়ে ওমরাহ করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। অন অ্যারাইভাল ভিসা নাকি ভিসা নিয়ে যেতে হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভিসা।
এ সময় ধর্ম সচিব আ. হামিদ জমাদ্দার বলেন, সৌদি এয়ারপোর্টে বিনামূল্যে চারদিনের অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা দেওয়া হবে। এজন্য সৌদিয়া এয়ারলাইনন্সে সৌদি আরব যেতে হবে। এতোদিন ট্রানজিট ভিসায় ওমরাহ করা যেত না।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed