৪৩তম বিসিএস মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বরর শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই দৈনিক পত্রিকা, পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে।
৯ হাজার ৮৪১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করে একদিন আগেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি।
৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোতে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed