বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব। বুধবার দেশটির শ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ এই খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সৌদিতে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত ও ইথিওপিয়ার কর্মীরা গৃহকর্মী নিয়োগের তালিকায় শীর্ষে ছিল। দেশটিতে জুলাইয়ে ৭৫ হাজার ৬৫৩ জন গৃহকর্মী নিয়োগের চুক্তির নিবন্ধন হয়েছিল।
গৃহকর্মীদের মধ্যে পুরুষ ও নারী উভয় নিয়োগ দেওয়া হচ্ছে। যেসব সেক্টরে গৃহকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নিরাপত্তা প্রহরী, চালক, বাড়ির কৃষক ও বাবুর্চি।
সম্প্রতি সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে শ্রমিক নিয়োগের অধিকার ও কর্তব্য, ভিসাপ্রদান, নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মাঝে চুক্তিসহ বিভিন্ন ধরনের পরিষেবা সম্পর্কে জানতে সহায়তা করার জন্য সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় মুসানেদ নামের একটি ওয়েবসাইট চালু করেছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি গৃহকর্মী নিয়োগের জন্য সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ খরচের সীমাও নির্ধারণ করে দিয়েছে।
এতে আরও বলা হয়, গৃহকর্মী নিয়োগে উগান্ডা থেকে ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ড থেকে ১০ হাজার রিয়াল, কেনিয়া থেকে ১০ হাজার ৮৭০ রিয়াল, বাংলাদেশ থেকে ১৩ হাজার রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৫ হাজার রিয়াল, ফিলিপাইন থেকে ১৭ হাজার ২৮৮ রিয়াল, বুরুন্ডি থেকে ৭ হাজার ৫০০ এবং ইথিওপিয়া থেকে ৬ হাজার ৯০০ রিয়ালের মধ্যে রাখতে হবে। এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত।
কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি প্ল্যাটফর্ম মুসানেদের মাধ্যমে সব ধরনের চুক্তি সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়।
Related News
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনেRead More
মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুইRead More



Comments are Closed