সাংবাদিক বাবরের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: এশিয়ান টিভির সিলেট বিভাগীয় ক্যামেরা পার্সন সাংবাদিক বদরুর রহমান বাবর এর মায়ের জানাযা বৃহস্পতিাবর (১৭ আগস্ট) বাদ জোহর নগরীর নয়া সড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মানিকপীর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে, বুধবার (১৬ আগষ্ট) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুম আছমা খানম এর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, দীর্ঘদিন অসুস্থ হয়ে তার মা হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন আইসিইউতে থাকার পর বুধবার (১৬ আগষ্ট) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed