Main Menu

রাজনগরে মোবাইলে আসক্ত ছেলেকে হত্যা করলো মা!

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মোবাইলে আসক্ত কিশোর ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২)। আটককৃত নিহতের মা সোহেনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আবির মোবাইলে গেম ও ইউটিউব দেখায় মত্ত ছিল। কিন্তু মোবাইল আসক্তি কমাতে বারবার নিষেধ করতেন মা। মায়ের কথা শুনতো না আবির। বুধবার সকালে আবির মোবাইলে গেম খেলতে শুরু করে। এ সময় তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মা তার নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরে। এতে আবির শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। ওই মা বিষয়টি স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

 

Share





Related News

Comments are Closed