Main Menu

জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে শাহবাগ থানার মামলাটি করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জামায়াত নেতা সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়াকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন।

এরপর রিভিউ আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

Share





Related News

Comments are Closed