বিশ্বনাথের পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে নানা অনিয়ম পাওয়ায় সন্ধানীসহ পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৩ আগষ্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরান বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
অভিযানকালে নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার ফলে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান। এসময় নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলার মাধ্যমে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed