সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি খ্যাত পবিত্র নগরী সিলেট। এ নগরীর অলিগলিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক হোটেল। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি হোটেলে অসামাজিক কার্যকলাপসহ মাদক বিক্রির অভিযোগ গণমাধ্যমে উঠে আসলেও নেওয়া হচ্ছেনা কোনো আইনানুগ ব্যবস্থা।
সর্বশেষ হযরত শাহজালাল (রঃ)সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ রোধে সিলেট পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ প্রদানের পাশাপাশি অভিযোগের অনুলিপি প্রশাসনের বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়।
স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মো. আব্দুল লতিফ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া তালুকদার কর্তৃক স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, সিলেট মহানগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল, মেঘনা আবাসিক হোটেল, বন্দরবাজারের তালহা রেষ্ট হাউজ, দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে থাকা যাত্রীসেবা আবাসিক হোটেলসহ অন্যান্য হোটেল গুলোতে নিয়মিত বাহিরের জেলা থেকে যৌন নারী কর্মীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক সেবন ও মাদক বিক্রি করা হয়। উঠতি বয়সী স্কুল পড়ুয়া ছাত্ররা পরিবারের সদস্যদের অজান্তে এসব হোটেলে যাতায়াতের পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে। এ ছাড়া স্থানীয় তরুণ ও যুব-সমাজের একটি অংশ এসব হোটেলে নিয়মিত যাতায়াতের ফলে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
নেতৃবৃন্দ অচিরেই এসব অসামাজিক কার্যকলাপের আস্তানা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed