সিলেটে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের ‘ফরমায়েশি’ রায় প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট রোববার (৬ আগস্ট) সিলেট কোর্ট প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা করে।
আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন, ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, সিনিয়র আইনজীবী আশিকুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, ফোরামের যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, ফোরামের সহ সাধারণ সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট জাফর ইকবাল তারেক, অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোবারক হোসেন রনি, সংবাদ বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আব্দুল মুকিত (অপি), তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ফোরামের সদস্য এডভোকেট খুরশেদ আলম, এডভোকেট মো. মুহিবুর রহমান, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মো: রাজ্জাক খান রাজ, এডভোকেট এবিএম শিপন, এডভোকেট হানিফ উদ্দিন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed