Main Menu

সিলেট জেলা আ’লীগের সভাপতি হলেন শফিকুর রহমান চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

রোববার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শফিকুর রহমান চৌধুরী প্রায় দুই বছর ধরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

২০২১ সালের ২ সেপ্টেম্বর মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান। এরপর সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান শফিকুর রহমান।

আজ গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা-মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

Share





Related News

Comments are Closed