সিলেটে খেলাফত মজলিশের মানববন্ধন অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দলীয় মহাসচিব আল্লামা মামুুনুল হকের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার (৪ আগস্ট) বাদ জুময়া মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা মাওলানা গাজি রহমত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ২৮ মাস যাবত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হককে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। জাতিয় এই নেতার মুক্তি ছাড়া এদেশের জনগন জাতীয় নির্বাচন মেনে নিবে না। তিনি অবিলম্বে কারাবন্দি সকল উলামায়ে কেরামের নি:শর্ত মুক্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে জননেতা মাওলানা ইকবাল হোসাইন বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের জনগন দিশেহারা হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য সাধারন জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তাফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল রব, জেলা বায়তুল মাল সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, মহানগর বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, জামেয়া মাদানিয়া শাখার সভাপতি হাবিবুজ্জামান সায়হাম, শাহপরাণ জোন সভাপতি মাহদী হাসান, মুহাম্মদ সাদি, মেরাজুল হক প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed