Main Menu

জাফলংয়ে দা দিয়ে কুপিয়ে নারী খুন, যুবক আটক

Manual2 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যুবকের দা’য়ের কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

Manual8 Ad Code

এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে তিনি উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আয়শা সিদ্দিকার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কি নিয়ে বিরোধের জেরে খুন হয়েছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code