Main Menu

খাগড়াছড়ি থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করলো ৭এপিবিএন

বৈশাখী নিউজ ডেস্ক: ৭এপিবিএন এর একটি টীম খাগড়াছড়ির পেরাছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজের ২ দিন পর এক কিশোরকে উদ্ধার করেছে।

শনিবার (২৯ জুলাই) রাত পৌণে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোহাম্মদ হোজাইফা (১৪) খাগড়াছড়ি পৌর এলাকার ২নং ওয়ার্ডের কুমিল্লা টিলার কামাল হোসেন ও মোছাম্মৎ সাফিয়া আক্তার দম্পতির ছেলে।

গত ২৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি সদর কলেজ এলাকা থেকে সে নিখোজ হয়। নিখোঁজের মাত্র ২ দিনের মাথায় তাকে উদ্ধার পূর্বক পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মিডিয়া উইংয়ের এএসআই মোঃ পাবেল বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed