সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে ১১৭ জনে দাড়িয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন।
মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়, মক্কায় ৯৫ জন, মদিনায় আট জন, মিনায় নয় জন, আরাফাতে দুই জন, জেদ্দায় দুই জন এবং মুজদালিফায় একজন হজযাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) পর্যন্ত ২৬০টি ফ্লাইটে মোট ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী হজ শেষে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭টি এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, এ বছর এক লাখ ২২ হাজার ৮৮৪ জন মুসলমান হজ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে সৌদি আরব যাত্রা করেছেন। প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed