হজ্বে পাঠানোর কথা বলে ৩ কোটি টাকা আত্নসাত, সিলেটে আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ্বে পাঠানোর কথা বলে ৪৪ জন মুসল্লীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাজিদ হজ্ব ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় সিলেটে ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) সিলেটে সাজিদ ট্রাভেলসের একটি অফিস উদ্বোধন করতে গিয়ে ভুক্তভোগীদের কাছে ধরা পড়েন সাজিদ হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী অহিদুল আলম ভূইয়ার ছেলে সাজিদ।
পরে সেখান থেকে সাজিদসহ দুই জনকে আটক করে পুলিশ। খবর পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোতোয়ালি থানায় এসে ভিড় করেন প্রতারিত ও তাদের স্বজনরা।
অহিদুল আলম ভূইয়া নিজেকে পরিচয় দেন একজন ‘মুফতী’ হিসেবে। বিশ্ব ইজতেমায় গিয়ে মুসল্লীদের সাথে সখ্য গড়ে তোলেন তিনি। তাকে বিশ্বাস করে টাকা দেন হজ্ব করতে ইচ্ছুক শতাধিক ব্যক্তি। কিন্তু লাখ লাখ টাকা দেয়ার পর শেষ পর্যন্ত হজ্বে যেতে পারেননি ৪৪ জন।
এক সময় উধাও হয়ে যান অহিদুল। টাকা চাইতে গেলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে হুমকি দেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো.আলী মাহমুদ জানান, এ ঘটনায় অহিদুল ও তার ছেলেসহ তিন জনের বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।-যমুনা টিভি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed