সিসিকের অভিযানের প্রতি দুর্নীতি মুক্তকরণ ফোরামের সমর্থন
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সিসিক নির্বাচনের পর থেকে নগরীর ফুটপাত, অবৈধ স্থাপনা ও গুরুত্বপূর্ণ রাস্তাঘাট দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল একশ্রণির অসাধু ভাসমান ব্যবসায়ী। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ফুটপাত ও রাস্তাগুলো দখল হওয়ার কারণে তীব্র যানজটের কবলে পড়েন নগরবাসী।
নগরবাসীর এই দুর্ভোগ ও বিড়ম্বনাকে আমলে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত ২৪ জুলাই সোমবার তার নেতৃত্বে দখলমুক্ত ফুটপাত, অবৈধ স্থাপনা ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ বলেন, নগরীর ৯০% নাগরিকের এই দাবীকে আরো জোরালো করার আহবান জানান।
পাশাপাশি নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র এর দায়িত্ব গ্রহণের পর জনদুর্ভোগ ও বিড়ম্বার বিষয়ে তাঁর কার্যক্রম আরো গতিশীল করার জোর দাবী জানিয়ে বলেন, এই কর্মকান্ড ব্যাহত হলে শান্তিপ্রিয় নগরবাসী খুবই দুঃখ পাবেন।
নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন নাগরিক দুর্ভোগ ও বিড়ম্বনা নিরসনে দায়িত্ব পালনরত ব্যক্তিবর্গদের গাফলতি নগরবাসী সহ্য করবে না। প্রয়োজনে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম খোঁজ-খবর নিবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed