Main Menu

খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: তিন দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতেই ইতালির পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

রোববার (২৩ জুলাই) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাগন।

সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবেন।

এছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সফর শেষে আগামী ২৬ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

Share





Related News

Comments are Closed