স্বর্ণের দাম বেড়েছে, প্রতি ভরি ১ লাখ ৭৭৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। দাম বেড়ে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ দাম হয়েছে ১ লাখ ৭৭৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২১ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৭৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা রয়েছে।
এর আগে, গত ৭ জুন সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। সেই দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটের দাম ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৭ হাজার ১২৬ টাকায়।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed