সিলেটের নতুন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আবু আহমেদ ছিদ্দিকী।
রোববার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। মোশাররফ হোসেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা। ২০২১ সালের ৭ নভেম্বর তিনি সিলেট বিভাগের কমিশনার হন।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীকে। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed