পদযাত্রা সফলের আহ্বান সিলেট জেলা ও মহানগর যুবদলের
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত মঙ্গলবারের (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
রোববার (১৬ জুলাই) এক জরুরী বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, ‘আগামী ১৮ জুলাই মঙ্গলবার বেলা ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সিলেট রেজিস্টারি মাঠ থেকে শুরু হবে। উক্ত কর্মসূচিতে যুবদল মিছিল সহকারে অংশগ্রহণ করবে।’
তাই সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল নেতাকর্মী, ১৩টি উপজেলা, ৫টি পৌর এবং মহানগরীর ২৭টি ওয়ার্ড নেতৃবৃন্দকে যথা সময়ে নগরীর পুরানলেন (ডায়বেটিক হাসপাতালের গলি) এর মুখে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed