সিকৃবিতে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের কমিটি গঠন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) গঠিত হয়েছে।
এতে মৎস্যস্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্য্যান প্রফেসর ড. এমএম মাহাবুব আলমকে সভাপতি এবং মো. খাইরুল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া প্রলয় চক্রবর্তী তুষারকে সাংগঠনিক সম্পাদক এবং তন্ময় গুপ্তকে কোষাধ্যক্ষ করে মোট ৬৪ সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে ৮জন শিক্ষককে উপদেষ্ঠা পরিষদে এবং জেষ্ঠ্য ১৪ জন শিক্ষার্থীকে অগ্রজ পরিষদে রাখা হয়েছে।
সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ‘তারুণ্যের ছোঁয়ায় নতুন সূর্যোদয়, আলোকিত সমাজ গড়ার অটুট প্রত্যয়’ এই শ্লোগানকে সামনে রেখে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন করে বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞার হাত ধরে ২০০৮ সালে সিকৃবিতে যাত্রা শুরু করে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ।
শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়াই এ সংগঠনের প্রধান কাজ। আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে চলেছে সংগঠনটি।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর এবং কৃষ্ণচূড়ার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। তিনি বলেন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ সিকৃবির ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক মনোভাবাসম্পন্ন করে গড়ে তোলার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিসহ তাদের শিক্ষা, সংস্কৃতি ও মননের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed