Main Menu

সিলেট নগরীর গোয়াইটুলা পঞ্চায়েত কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গোয়াইটুলা পঞ্চায়েত কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভায় গত ১৪ জুলাই শুক্রবার বাদ এশা গোয়াইটুলা পুরাতন জামেয়া মসজিদ প্রাঙ্গনে বৃহত্তর গোয়াইটুলার সর্বস্তরের এলাকাবাসির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সভার প্রথম পর্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গোয়াইটুলা পঞ্চায়েত মির্জা আফজল আলিকে আহবায়ক ও মোঃ আব্দুল আহাদ সমুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির সকল সদস্যদের প্রস্তাবক্রমে এবং উপস্থিত গোয়াইটুলা এলাকাবাসীর সকলের সম্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট গোয়াইটুলা পঞ্চায়েত কমিটির নাম প্রস্তাব করা হয়। পরে উপস্থিত মুরব্বিয়ানদের সাথে পরামর্শ করে বিশিষ্ট মুরব্বী সাবেক ব্যাংকার মুহিবুর রহমান-কে সভাপতি, মির্জা আফজল-কে সাধারন সম্পাদক, বিশিষ্ট যুব সংগঠক আব্দুল মালেক-কে সাংগঠনিক সম্পাদক ও শেখ আব্দুর রহমান টেংকুকে কোষাধক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট গোয়াইটুলা পঞ্চায়েত কমিটি গঠন করা হয়।

কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জনাব ফজল আহমদ, দিলাল আহমদ, শেখ কামাল মিয়া, সহ-সাধারন সম্পাদক মুমিন আহমদ সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনি আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ, সহ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক এম রুবেল আহমদ, সহ দপ্তর সম্পাদক কালাম আহমদ, কার্যনির্বাহি কমিটির সদস্য বিশিষ্ট মুরব্বী হাজি শফিকুল ইসলাম, সাবেক মুতাওয়াল্লি আব্দুল গফফার বাবু মিয়া, আলম মিয়া, শেখ সাদিকুর রহমান, মাহতাব মিয়া, আব্দুল আহাদ সমু, মীর শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed